জার্মানির কোচ হয়েই কেন পদত্যাগের হুংকার ক্লপের
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ১০:৩৯
ইউলিয়ান নাগেলসমানের উত্তরসূরি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তাতে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব পাওয়ায় নমনীয় থাকার কথা ছিল তার।
তবে জার্মানির কোচ হয়েই পদত্যাগের হুংকার দিয়ে রেখেছেন তিনি।
সেটিও প্রথম কোচ হওয়ার প্রথম সংবাদ সম্মেলনে। প্রথম দেখায় কেন এমন হুংকার দিয়েছেন ক্লপ তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জার্মান কোচের মতে, নিজের সমালোচনা সহ্য করতে রাজি।
তবে কোনোভাবে যদি ব্যক্তিগত জীবন ও পরিবারকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা হয় তাহলে দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানান তিনি।
জার্মানির সঙ্গে ৪ বছরের চুক্তি হয়েছে ক্লপের। অর্থাৎ, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ৪ বারের বিশ্বকাপজয়ীদের ডাগআউটে থাকছেন তিনি। নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব পেয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- পদত্যাগ
- ফুটবল কোচ
- ইয়ুর্গেন ক্লপ