জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুল-ত্রুটি হয়: শফিকুর রহমান

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১৭:২৬

জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধদলীয় নেতা শফিকুর রহমান। তবে দলে নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই বলেও জানিয়েছেন তিনি।


আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত দলের রুকন (সদস্য) সম্মেলনে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুল-ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে, অন্যায় ও জামায়াতে ইসলামী একসাথে চলে না। কিন্তু এর দ্বারা এটাও বলছি না যে আমরা কোনো অন্যায় করি না।’


শফিকুর রহমান যোগ করেন, ‘আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়। কিন্তু আমরা আহ্বান জানিয়েছি—আমাদের অন্যায়-অপরাধ দেখলে আমাদের ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও