You have reached your daily news limit

Please log in to continue


জোট নয়, একক লড়াইয়ের প্রস্তুতি এনসিপির

চলতি বছরের ডিসেম্বরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতিতে নিজেদের শক্তি যাচাইয়ের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু প্রার্থী ঘোষণা নয়, নির্বাচনের আগেই উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়ে মাঠ দখলের কৌশল নিয়েছে দলটি। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার বরাতে জানা গেছে, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক জোটের ওপর নির্ভর না করে নিজস্ব সংগঠন ও প্রার্থী নিয়ে এককভাবে স্থানীয় নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন ও তৃণমূলের সাংগঠনিক প্রস্তুতি প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা পোস্ট-কে বলেন, ‘স্থানীয় নির্বাচনে এনসিপির মূল অবস্থান হলো দলকে এককভাবে শক্তিশালী করা। সে লক্ষ্যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রতিটি স্তরে আমাদের প্রার্থী ও সাংগঠনিক অবস্থান সুসংহত করার কাজ চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক কর্মীসভা আয়োজন করা হচ্ছে। গত সপ্তাহে পুরো চট্টগ্রাম বিভাগে জেলা পর্যায়ের স্থানীয় নেতাদের নিয়ে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। আগামী দুই-এক মাসের মধ্যে একেবারে ওয়ার্ড বা তৃণমূল পর্যায়ের কমিটি গঠনের কাজ দ্রুত সম্পন্ন হবে। এর সঙ্গে সমন্বয় করেই মূলত স্থানীয় প্রতিনিধিদের নাম ঘোষণা করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন