এক ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১২:১৭

ব্যক্তিগত ও অফিসের যোগাযোগ আলাদা রাখতে অনেকেই দুটি মোবাইল নম্বর ব্যবহার করেন। এতদিন দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে আলাদা ফোন বা বিভিন্ন থার্ড-পার্টি পদ্ধতির ওপর নির্ভর করতে হতো। তবে এখন সেই ঝামেলা অনেকটাই কমেছে। হোয়াটসঅ্যাপের মাল্টি-অ্যাকাউন্ট সুবিধার মাধ্যমে একই স্মার্টফোনে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন-উভয় প্ল্যাটফর্মেই এই ফিচার ধাপে ধাপে চালু করা হয়েছে।


দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের আগে যা জানা জরুরি



  • প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।

  • একই ডিভাইসে সর্বোচ্চ দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

  • দ্বিতীয় নম্বরটি ফিজিক্যাল সিম, ই-সিম অথবা সমর্থিত অন্য কোনো নম্বর হতে পারে।


অ্যান্ড্রয়েড ফোনে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে



  • হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে সেটিংসে প্রবেশ করুন।

  • প্রোফাইল ছবির পাশে থাকা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন।

  • অ্যাড অ্যাকাউন্ট অপশন নির্বাচন করুন।

  • শর্তাবলি (টার্ম অ্যান্ড প্রাইভেসি পলিসি) গ্রহণ করুন।

  • দেশের নাম নির্বাচন করে দ্বিতীয় মোবাইল নম্বর লিখুন।

  • এসএমএস বা ফোন কলে পাওয়া ওটিপি দিয়ে নম্বরটি যাচাই করুন।

  • ভেরিফিকেশন শেষ হলেই দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার শুরু করতে পারবেন।


আইফোনে দ্বিতীয় অ্যাকাউন্ট যোগ করার নিয়ম



  • হোয়াটসঅ্যাপ খুলে নিচের সেটিংস ট্যাবে যান।

  • প্রোফাইলের পাশে থাকা অ্যাড অ্যাকাউন্ট (+) অপশনে ট্যাপ করুন।

  • দেশের নাম নির্বাচন করে দ্বিতীয় নম্বর লিখুন।

  • এসএমএস বা কলের মাধ্যমে পাওয়া ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করুন।

  • সেটআপ সম্পন্ন হলে একই ফোনেই দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও