এক ফোনেই দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ১২:১৭
ব্যক্তিগত ও অফিসের যোগাযোগ আলাদা রাখতে অনেকেই দুটি মোবাইল নম্বর ব্যবহার করেন। এতদিন দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে আলাদা ফোন বা বিভিন্ন থার্ড-পার্টি পদ্ধতির ওপর নির্ভর করতে হতো। তবে এখন সেই ঝামেলা অনেকটাই কমেছে। হোয়াটসঅ্যাপের মাল্টি-অ্যাকাউন্ট সুবিধার মাধ্যমে একই স্মার্টফোনে দুটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন-উভয় প্ল্যাটফর্মেই এই ফিচার ধাপে ধাপে চালু করা হয়েছে।
দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের আগে যা জানা জরুরি
- প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।
- একই ডিভাইসে সর্বোচ্চ দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
- দ্বিতীয় নম্বরটি ফিজিক্যাল সিম, ই-সিম অথবা সমর্থিত অন্য কোনো নম্বর হতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে
- হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে সেটিংসে প্রবেশ করুন।
- প্রোফাইল ছবির পাশে থাকা অ্যাকাউন্ট আইকনে ট্যাপ করুন।
- অ্যাড অ্যাকাউন্ট অপশন নির্বাচন করুন।
- শর্তাবলি (টার্ম অ্যান্ড প্রাইভেসি পলিসি) গ্রহণ করুন।
- দেশের নাম নির্বাচন করে দ্বিতীয় মোবাইল নম্বর লিখুন।
- এসএমএস বা ফোন কলে পাওয়া ওটিপি দিয়ে নম্বরটি যাচাই করুন।
- ভেরিফিকেশন শেষ হলেই দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার শুরু করতে পারবেন।
আইফোনে দ্বিতীয় অ্যাকাউন্ট যোগ করার নিয়ম
- হোয়াটসঅ্যাপ খুলে নিচের সেটিংস ট্যাবে যান।
- প্রোফাইলের পাশে থাকা অ্যাড অ্যাকাউন্ট (+) অপশনে ট্যাপ করুন।
- দেশের নাম নির্বাচন করে দ্বিতীয় নম্বর লিখুন।
- এসএমএস বা কলের মাধ্যমে পাওয়া ওটিপি দিয়ে নম্বর ভেরিফাই করুন।
- সেটআপ সম্পন্ন হলে একই ফোনেই দুটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিপস
- অ্যাকাউন্ট
- সচল
- হোয়াটসঅ্যাপ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে