You have reached your daily news limit

Please log in to continue


দিল্লিতে আন্দোলন চলবে, বন্ধ ১৬ মেট্রো স্টেশন

ককরোজ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে বলেছেন, দাবি পূরণ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন প্রত্যাহার করবো না। সোনম ওয়াংচুকের অনশনকে আমরা বৃথা যেতে দেবো না।

এদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি) রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমআরসি জানায়, তবে রাজীব চৌক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারেট স্টেশনে আন্তঃলাইন (ইন্টারচেঞ্জ) সুবিধা চালু থাকবে।

অন্যদিকে, ২০ জুলাই ককরোজ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিমুখে পদযাত্রার সময় পুলিশের অভিযানে পেলেট গানে আহত ১৯ বছর বয়সী এক আন্দোলনকারী ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

দক্ষিণ-পশ্চিম দিল্লির নাজাফগড়ের বাসিন্দা সাহিল লোচাব মঙ্গলবার (২১ জুলাই) দিল্লির এইমস জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে অস্ত্রোপচার করান, যেখানে তার চোখ থেকে পেলেট অপসারণ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন