যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে চীন
যুগান্তর
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪
যুক্তরাষ্ট্রের সব হুমকি-ধমকিকে পাত্তাই দিচ্ছে না চীন। ওয়াশিংটনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, ইরানের সঙ্গে বিমান যোগাযোগ বা কোনো ধরনের ব্যবসা রাখলে কঠিন শাস্তি পেতে হবে।
কিন্তু মার্কিন এই অন্যায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাফ অবস্থান নিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের এসব একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞা তারা কোনোভাবেই মানে না।
ইরানের সঙ্গে বিমান চলাচলসহ সব ধরনের সম্পর্ক আগের মতোই স্বাভাবিকভাবে বজায় রাখবে তারা। এর মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে যে জোর করে পুরো বিশ্বকে নিজের স্বার্থে ব্যবহার করার যুক্তরাষ্ট্রের পুরনো কায়দা এখন আর চলবে না।