You have reached your daily news limit

Please log in to continue


২৩ বছর পর শেষ মার্কিন সেনাটিও ইরাক ছাড়ছে, ৪ দিনের সাধারণ ছুটি ঘোষণা

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গত রোববার ইরাক সরকারের এক কর্মকর্তা জানান, মার্কিন বাহিনীর যুদ্ধ ও লজিস্টিক সহায়তায় নিয়োজিত ‘সব সদস্য দেশটি ছেড়ে গেছেন।’ তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এই উপলক্ষ্যে আগামীকাল বুধবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত চারদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইরাকি সংবাদমাধ্যম ইরাকি নিউজের খবরে বলা হয়েছে, ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি শেষ করার জন্য একটি সময়সীমায় একমত হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে ইরাকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন ছিল।

প্রত্যাহারের আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ঘাঁটি এবং রাজধানী বাগদাদের গ্রিন জোনের বিভিন্ন স্থানে মার্কিন সেনাদের অবস্থান ছিল। গণমাধ্যমের প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কার্যালয়ের প্রধান আবদুল আমির আল-শাম্মারিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনাদের প্রত্যাহার সম্পন্ন হওয়ার কথা ছিল। তিনি জানান, ভিক্টোরিয়া ঘাঁটি ইতোমধ্যেই মার্কিন সেনামুক্ত হয়েছে এবং এটিকে কূটনৈতিক মিশনগুলোর প্রতিনিধিদের গ্রহণের জন্য একটি কেন্দ্রে রূপান্তর করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন