You have reached your daily news limit

Please log in to continue


ফিফার বর্ষসেরা একাদশে আছেন যারা

দর্শকদের ভোটাভুটি শেষে এবারের বিশ্বকাপের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। প্রত্যাশিতভাবেই আক্রমণভাগে আছেন লিওনেল মেসি। তার সঙ্গে আছেন আরও দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ড।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা বুধবার রাতে ‘ফিফা স্বপ্নের একাদশ’ ঘোষণা করেছে। তালিকায় সবচেয়ে চমক জাগানিয়া নাম কেইপ ভার্ডের ভজিনিয়া; দেশের প্রথম বিশ্বকাপ অভিযানে এসেই ইতিহাস গড়লেন এই গোলরক্ষক।

গোলরক্ষক পজিশনে লড়াইয়ে ছিলেন এবারের গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমন, গতবারের গোল্ডেন গ্লাভ জয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম। ৪০ বছর বয়সে নজরকাড়া পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলে দিলেন ভজিনিয়া।

গত রোববার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিশ্বকাপ।

আসরে সর্বোচ্চ ১০টি গোল করেন এমবাপে। বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ ২২ গোল করে নতুন রেকর্ডও গড়েন এই ফরোয়ার্ড। আসরে দ্বিতীয় সর্বোচ্চ আটটি গোল করেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায়ও তিনি আছেন দুইয়ে, ২১ গোল নিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন