You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ নিয়ে তদন্তে নেমেছে ফিফা

ততক্ষণে শেষ বাঁশি বেজে গেছে। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু শিরোপা জয় উদ্‌যাপনের সেই মুহূর্তেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ বাধে।

ফাইনাল শেষে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার জেরে তদন্ত শুরু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার বিবৃতিতে বলা হয়, ‘স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারী নিয়োগ করেছে।’

ফিফা আরও জানিয়েছে, তদন্তকারীর প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

কী হয়েছিল সেখানে

দুই দলের সংঘর্ষের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে ঘুষি মারেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন