You have reached your daily news limit

Please log in to continue


সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ডও উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে মালামাল ক্রোক করতে রোববার দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি টিম ফ্ল্যাট দুটিতে অভিযান চালায়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফ্ল্যাট দুটিতে ৩০০-এর বেশি কোট, ৫৩২টি টাই, চারটি রোলেক্স ঘড়ির বাক্সসহ আটটি ঘড়ির বাক্স, পাঁচটি বিলাসবহুল গাড়ির চাবি, তিন সেট মুক্তার গয়না (পার্ল), চারটি ঝাড়বাতি, শতাধিক কামিজ, একাধিক বেড, সোফাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। এছাড়া একটি রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ডও উদ্ধার করা হয়েছে। কার্ডে দেখা যায়, এটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের জড়ষবী ঈবষষরহর উধঃব (মডেল-৫০৫১৯) ঘড়ির। এতে উল্লেখ রয়েছে, ২০১৯ সালের ২৪ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ঐধৎৎড়ফং থেকে ঘড়িটি কেনা। কার্ডে মালিক হিসাবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ৫০৫১৯ এবং সিরিয়াল নম্বরও উল্লেখ রয়েছে। আন্তর্জাতিক ঘড়ির বাজারসংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন সূত্র অনুযায়ী, একই মডেলের ঘড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন