২০৩০ বিশ্বকাপেই দেখা যেতে পারে ৬৪ দলের আসর

যুগান্তর প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ২০:৪২

৩২ থেকে ৪৮ দলের পর এবার ৬৪? ২০৩০ বিশ্বকাপেই দেখা যেতে পারে ৬৪ দলের আসর। ‘গ্রেটেস্ট শো অন আর্থে’ আরও ১৬টি দেশ বাড়ানোর বিষয় খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ সালের বিশ্বকাপ ইতোমধ্যেই ৪৮ দলের ফরম্যাটে রূপান্তর করা হয়েছে। এর আগে ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হতো ৩২টি দল নিয়ে। ঐতিহাসিক ২০৩০ সালের আসরটি যৌথভাবে তিনটি মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  


বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ১৯৩০ সালের প্রথম আয়োজক উরুগুয়ে, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সদর দপ্তর থাকা প্যারাগুয়ে—এই তিন দেশ আসরের শুরুর দিকে একটি করে ম্যাচ আয়োজন করবে। আর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো (৪৮ দলের ফরম্যাট অনুযায়ী যা ১০১টি) ভাগাভাগি হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনের মধ্যে। 


দক্ষিণ আমেরিকার প্রভাবশালী কয়েকজন নেতার কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পর, গত ২০২৫ সালের সেপ্টেম্বরেই ২০৩০ বিশ্বকাপকে আরও বড় করার বিষয়ে আলোচনা করেছিল ফিফা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও