You have reached your daily news limit

Please log in to continue


ম্যাককালামকে টেস্টের দায়িত্ব থেকে ছাঁটাই করল ইংল্যান্ড

গত অ্যাশেজে ভরাডুবির পরও প্রকাশ্যে ব্রেন্ডন ম্যাককালামের পাশে দাঁড়ানো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলেছে। টেস্টের প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে তারা। তবে সাদা বলের ক্রিকেটে দায়িত্ব পালন করে যাবেন নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার।

৪৪ বছর বয়সী ম্যাককালামকে টেস্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা রোববার নিশ্চিত করেছে ইসিবি। এর মধ্য দিয়ে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে ম্যাককালামের চার বছরের অধ্যায়ের ইতি ঘটল।

নিজের ‘ভীষণ পছন্দের’ চাকরি হারিয়ে ‘স্তব্ধ ও হতাশ’ ম্যাককালাম। ইসিবির দেওয়া বিবৃতিতে ইংল্যান্ড টেস্ট দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন