You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় ক্যামেরা ও লেন্স সুরক্ষায় ১২ টিপস

বর্ষাকাল প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের জন্য এক অনন্য ঋতু। আকাশের নাটকীয় মেঘ, বৃষ্টিভেজা সবুজ প্রকৃতি, নদী-খাল-বিলের রূপ—সবকিছুই ফটোগ্রাফির জন্য অসাধারণ বিষয়বস্তু। তবে এই সময়টিই ক্যামেরা ও লেন্সের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ক্যামেরা ও লেন্সে ফাঙ্গাস (ছত্রাক) জন্মাতে পারে, যা শুধু ছবির মানই নষ্ট করে না, অনেক সময় ক্যামেরার স্থায়ী ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়।

ফাঙ্গাস একবার লেন্সের ভেতরে ছড়িয়ে পড়লে তা পরিষ্কার করতে ব্যয়বহুল সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, আর অনেক ক্ষেত্রে সম্পূর্ণরূপে অপসারণও সম্ভব হয় না। তাই প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়।

১. শুকনা পরিবেশে সংরক্ষণ

ক্যামেরা ও লেন্স সব সময় এমন স্থানে রাখুন, যেখানে আর্দ্রতা কম। স্যাঁতসেঁতে ঘর, দেয়ালের কোনা বা বদ্ধ আলমারিতে দীর্ঘদিন সংরক্ষণ করা ঠিক নয়।

২. ড্রাই বক্স ব্যবহার করুন

ফটোগ্রাফারদের জন্য ড্রাই বক্স সবচেয়ে কার্যকর সমাধান। ইলেকট্রনিক ড্রাই ক্যাবিনেট বা সাধারণ এয়ারটাইট ড্রাই বক্স—দুটিই ভালো। এতে আর্দ্রতা নিয়ন্ত্রণে থাকে এবং ফাঙ্গাসের ঝুঁকি অনেক কমে যায়।

৩. সিলিকা জেল ব্যবহার

ড্রাই বক্স বা ক্যামেরা ব্যাগে পর্যাপ্ত সিলিকা জেল রাখুন। সিলিকা জেল আর্দ্রতা শোষণ করে সরঞ্জামকে শুকনা রাখে। নির্দিষ্ট সময় পরপর সিলিকা জেল পরিবর্তন বা পুনরায় শুকিয়ে ব্যবহার করা প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন