You have reached your daily news limit

Please log in to continue


এক বছরে পাঁচটি নতুন আইফোন বাজারে আনবে অ্যাপল

অ্যাপল আগামী এক বছরের (চলতি বছরের দ্বিতীয়ার্ধ থেকে ২০২৭ সালের প্রথমার্ধ পর্যন্ত) মধ্যে অন্তত পাঁচটি নতুন আইফোন মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। একই সঙ্গে ফোল্ডেবল বা ভাঁজ করা যায় এমন আইফোনের উৎপাদনও বাড়াতে চায় বিশ্বের এই টেক জায়ান্ট।

শিল্পজুড়ে যন্ত্রাংশের সরবরাহ সংকটের মধ্যেও বাজারে নিজেদের অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যেই এই পরিকল্পনা নিয়েছে অ্যাপল। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে নিক্কেই এশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানটি তাদের সরবরাহকারীদের চলতি বছরে প্রায় ১ কোটি ফোল্ডেবল আইফোন উৎপাদনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে। এর আগে উৎপাদনের লক্ষ্য ছিল ৭০ থেকে ৮০ লাখ ইউনিট। প্রথমবারের মতো ফোল্ডেবল আইফোন বাজারে আনার আগে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে উন্মোচনের জন্য নতুন মডেলগুলোর প্রায় ৮ কোটি স্মার্টফোনের যন্ত্রাংশ উৎপাদন ইতিমধ্যে নিশ্চিত করেছে অ্যাপল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন