You have reached your daily news limit

Please log in to continue


জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে পেট্রল কিনছে রাশিয়া

ইউক্রেনের হামলায় তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশে তৈরি হওয়া জ্বালানির ঘাটতি মোকাবেলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। বুধবার শিল্প খাতের দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, রাশিয়ায় জ্বালানির চাহিদা মেটাতে ভারত থেকে ইতোমধ্যে পেট্রলবাহী ট্যাংকার পাঠানো হয়েছে। একই সঙ্গে দেশটি বিভিন্ন উৎস থেকে প্রতিমাসে বড় পরিমাণে পেট্রল আমদানির পরিকল্পনাও করছে। ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে পেট্রলের সরবরাহ কমে গেছে।

রাশিয়ার ১১টি সময় অঞ্চলের বিভিন্ন এলাকায় জ্বালানির সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় নির্দিষ্ট পরিমাণে পেট্রল বিক্রি করা হচ্ছে। বিভিন্ন পেট্রল পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। একই সঙ্গে পেট্রলের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

এ পরিস্থিতিতে রাশিয়া বিদেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার ক্রেমলিন জানায়, গ্রহণযোগ্য দামে পেট্রল আমদানির জন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে এ বিষয়ে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় এবং ভারতের তেল মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

শিল্প খাতের একটি সূত্র জানায়, ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। আরেকটি সূত্রের দাবি, ৩০ হাজার থেকে ৪০ হাজার টন করে পেট্রল নিয়ে দুটি ট্যাংকার রাশিয়ার পথে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন