গোলের পর বালোগনের লাল কার্ড, ১০ জন নিয়েও শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ০৮:৩৫

ম্যাচের তখন ৮২ মিনিট চলছে। বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেল যুক্তরাষ্ট্র। দারুণ এক মাপা শটে গোলকিপারকে পরাস্ত করলেন আসরে তাদের সেরা পারফরমারদের একজন মালিক টিলম্যান। গর্জনে ফেটে পড়ল যেন গোটা সেটডিয়াম। ধারাভাষ্যকার বললেন, “এই স্টেডিয়ামের যদি ছাদ থাকত, এই গর্জনে তা এখন উড়ে যেত।”


ওই গোলের আগেও যুক্তরাষ্ট্র এক গোলে এগিয়ে ছিল। তবে একজন কম নিয়েও খেলতে হচ্ছিল তাদের। প্রথমার্ধে গোলটি যিনি করেছিলেন, সেই ফ্লোরিয়ান বালোগন হয়ে উঠছিলেন নায়ক থেকে খলনায়ক। ৬৪তম মিনিটে বাজে ফাউল করে লাল কার্ড দেখেন এই বিশ্বকাপে তিন গোল করা তারকা। তবে তাকে খলনায়ক হয়ে উঠতে দেননি সতীর্থরা। বরং ১০ জনের দলও করল আরেকটি গোল।


স্যান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল যুক্তরাষ্ট্র।


গোটা ম্যাচে গোলে আটটি শট নিলেও স্রেফ দুটি লক্ষ্যে রাখতে পারে তারা। কাজ হয়ে যায় সেই দুটিতেই। আরও দুবার অবশ্য জালে বল পাঠিয়েছিল তারা। গোল হয়নি অফসাইডের কারণে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও