You have reached your daily news limit

Please log in to continue


কোকেনের ‘ট্রানজিট’ হিসেবে বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা

মাদক ব্যসায়ীদের আন্তর্জাতিক সিন্ডিকেটগুলো কোকেন পাচারের জন্য বাংলাদেশকে ‘ট্রানজিট’ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এই তথ্য উঠে এসেছে জাতিসংঘের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের (আইএনসিবি) প্রতিবেদনে। এই প্রতিবেদন চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রকাশ করেছে আইএনসিবি।

মাদক পাচারের ক্ষেত্রে ২০২৫ সালের বৈশ্বিক পরিস্থিতি কেমন ছিল, এই প্রতিবেদনে মূলত সেটি উঠে এসেছে। আইএনসিবির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকায় কোকেন উৎপাদন রেকর্ড পর্যায়ে পৌঁছানোর পর পাচারকারীরা নতুন বাজার ও রুট খুঁজতে শুরু করেছে। সেই নতুন গন্তব্যগুলোর একটি দক্ষিণ এশিয়া।

দেশে পৌঁছায়। সেখান থেকে আন্তর্জাতিক অপরাধচক্রের সদস্যরা আকাশপথে বাংলাদেশে কোকেন নিয়ে আসে। বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে এসব মাদকের একটি অংশ দক্ষিণ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাচার করা হয়। দক্ষিণ এশিয়া এখন শুধু ট্রানজিট অঞ্চল নয়, ধীরে ধীরে কোকেনসেবীদের বাজারেও পরিণত হচ্ছে। এর ফলে বাংলাদেশেও কোকেন ব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে।

আইএনসিবির প্রতিবেদনে উঠে আসা তথ্য নিয়ে প্রথম আলো কথা বলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উচ্চপর্যায়ের দুজন কর্মকর্তার সঙ্গে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গত চার বছরে দেশে অন্তত ১০টি কোকেনের চালান ধরা পড়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনেও কোকেন পাচারের বিষয়টি এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন