জুলাইয়ে ‘গণহত্যার নির্দেশনা ও ষড়যন্ত্র’: ১৪ জনের কল রেকর্ড ট্রাইব্যুনালে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ২২:৫৯
চব্বিশের জুলাই অভ্যুত্থান চলাকালে ‘গণহত্যা চালানোর নির্দেশনা দেওয়া, উসকানি ও ষড়যন্ত্রের’ অভিযোগে ১৪ জনের কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামীম বৃহস্পতিবার এ তথ্য জানান।
যাদের কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।