You have reached your daily news limit

Please log in to continue


মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

মেহেরপুরের গাংনী সীমান্তে নারীসহ পাঁচজনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির প্রতিরোধে সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

রাতভর হালকা বৃষ্টির সুযোগে শুক্রবার ভোরে গাংনী ধলা সীমান্ত দিয়ে তাদের পুশ ইনের চেষ্টা করা হয় বলে জানিয়েছেন বিজিবির কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

তিনি বলেন, বিজিবির ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৩ এর ৩ এর সাব পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের ভেতরে ধলার মাঠ দিয়ে এই পুশ ইনের চেষ্টা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন