এবিএম আবদুল্লাহ’র আজীবন এমিরেটাস অধ্যাপকের নিয়োগ বাতিল, বেতন ফেরতের নির্দেশ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ২২:৩৫
এমিরেটাস অধ্যাপক হিসেবে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আবদুল্লাহ’র আজীবন নিয়োগ বাতিল করে তাকে দুই বছরের বেতন ও ভাতা ফেরত দিতে বলেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়, যা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত এই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক ডিন ছিলেন।