বসে কাজ করলে পা ফোলে বা হাঁটলেই ব্যথা হয়, জেনে নিন সহজ ব্যায়াম

যুগান্তর প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১১:৪০

দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে পা ব্যথা, পায়ের পাতা ফোলে যাওয়া এবং গোড়ালিতে অস্বস্তির মতো সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সিদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়।


বিশেষজ্ঞদের মতে, পায়ে ব্যথা, ফোলা বা ঘন ঘন কালশিটে পড়া কখনও কখনও জটিল রোগের পূর্বলক্ষণও হতে পারে। তাই এসব সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি।


পায়ের ব্যথা কমাতে ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এমনই একটি সহজ ব্যায়াম হলো ‘অ্যাঙ্কল বেন্ডিং’, যা চেয়ারে বসেই করা যায়। অফিসে কাজের ফাঁকেও এই ব্যায়াম অনুশীলন করা সম্ভব।


ব্যায়ামটি করতে প্রথমে চেয়ারে সোজা হয়ে বসে মাথা, ঘাড় ও পিঠ সোজা রাখতে হবে। এরপর দুই পা সামনে প্রসারিত করে শ্বাস নিতে নিতে গোড়ালি মাটিতে রেখে পায়ের আঙুল ওপরে তুলতে হবে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে গোড়ালি তুলে পায়ের আঙুলের ওপর ভর দিতে হবে। এভাবে দুই ধাপ পর্যায়ক্রমে ৫ থেকে ৭ বার করতে হবে এবং প্রতিটি অবস্থানে কয়েক সেকেন্ড স্থির থাকতে হবে।


বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অ্যাঙ্কল বেন্ডিং করলে হাঁটুর ব্যথা কমতে পারে, কাফ মাসলের যন্ত্রণা দূর হয় এবং সায়াটিকার ব্যথাতেও উপকার মেলে। এছাড়া দীর্ঘক্ষণ বসে কাজ করা ব্যক্তিদের পায়ে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং পেশির শক্তি বৃদ্ধি পায়। হাই হিল জুতা ব্যবহারের কারণে গোড়ালিতে ব্যথা হলেও এই ব্যায়াম সহায়ক হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও