বুদিমিরের গোলে ক্রোয়েশিয়ার স্বস্তির জয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৮:৪৭

শুরুতে ক্রোয়েশিয়াকে বেশ চাপে রাখল পানামা। অল্পের জন্য তারা পেল না গোল। বিরতির পর পাল্টে গেল চিত্র। বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন আন্তে বুদিমির। আসরে প্রথম জয়ের দেখা পেল ক্রোয়াটরা।


টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে ১-০ গোলে জিতেছে ২০১৮ সালের রানার্সআপরা।


দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে তিন নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুটিই হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার।


৪ পয়েন্ট করে নিয়ে ঘানা দুইয়ে, ইংল্যান্ড শীর্ষে আছে।


প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় হওয়া সেরা আটটি দল পাবে নকআউটের টিকেট। ক্রোয়েশিয়ার সম্ভাবনা টিকে থাকল ভালোভাবেই।


ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হেরে অভিযান শুরু করেছিল ক্রোয়েশিয়া। ৯৫ মিনিটের গোলে ঘানার বিপক্ষে হেরেছিল পানামা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও