You have reached your daily news limit

Please log in to continue


মেসি-এমবাপের দ্বৈরথে বাড়ছে বিশ্বকাপের উন্মাদনা

শুরুটা চার বছর আগে, লুসাইলের সেই স্মরণীয় ফাইনাল থেকে। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের লড়াই এখন আরও তীব্র হয়েছে। দুই তারকার দ্বৈরথ এতটাই উঁচুতে উঠে গেছে, বিশ্বকাপের সীমাও যেন ক্রমেই নতুন নতুন উচ্চতা স্পর্শ করছে!

দিনটি ছিল ১৮ ডিসেম্বর, ২০২২। সেই রাতের ফাইনালে ফুটবল বিশ্বে কিছু একটা বদলে গিয়েছিল। যদিও, সেই ম‍্যাচকে সবাই মনে রেখেছে ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনার শিরোপা জয় দিয়ে। তবে, ফুটবলপ্রেমীদের স্মৃতিতে ঠিকই দোলা দেবে, দুই তারকার দ্বৈরথও। লুসাইলের ওই রোমাঞ্চকর রাত থেকে, নিজেদের লড়াইকে যে অসাধারণ এক রূপ দিয়েছেন মেসি ও এমবাপে।

৩-৩ সমতার পর, সেই ফাইনালে ফ্রান্সকে ৪-২ গোলে টাইব্রেকারে হারিয়ে বাঁধনহারা উৎসবে মেতেছিল আর্জেন্টিনা।

ওই ফাইনালের আগে, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায়, ১১ গোল নিয়ে মেসি ছিলেন অষ্টম সারিতে। সেখানে তার সঙ্গী ছিলেন দুই গ্রেট হাঙ্গেরির সান্দর কোশিচ ও জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান। সেরা দশেও ছিলেন না এমবাপে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন