You have reached your daily news limit

Please log in to continue


গায়েহলুদের অনুষ্ঠানে নাচের আয়োজন বন্ধ করতে বললেন বিএনপির এমপি

বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধে অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, সেটি কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় প্রধানমন্ত্রীর মিতব্যয়িতার প্রসঙ্গ টেনে নিয়ে তিনি এ আহ্বান জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়।

বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয়ের সমালোচনা করে শাহাদাত হোসেন বলেন, ‘সাত-আট দিন আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নাচের আয়োজন ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক। এটি বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল এ আইনটাকে কার্যকর করতে হবে। এই অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে যদি কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। একদিনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের মিতব্যয়িতার প্রসঙ্গ টেনে শাহাদাত হোসেন বলেন, ‘তিনি অপচয় পছন্দ করেন না। আমরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যখন তাঁর কাছে (লন্ডন) যেতাম, তিনি একটি রং চা খাওয়াতেন। কখনো একটি চিপস তিন-চারজন ভাগ করে খেতাম। এখন দেখছি তাঁর খাদ্য বাজেট মাত্র ১৫০ টাকা। এটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ অপচয়কারী শয়তানের ভাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন