আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছেন আরাগচি ও উইটকফ, তবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১৯:০১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। তবে আজ শনিবার লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে নতুন যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান যুদ্ধ অবসানের জন্য এ যুদ্ধবিরতিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।


স্টিভ উইটকফ ও আব্বাস আরাগচির নেতৃত্বে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হবে। চলতি সপ্তাহে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারককে একটি দীর্ঘমেয়াদি আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ আলোচনা হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসনের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও