You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক ‘ধর্ষণ’ নয়: এলাহাবাদ হাইকোর্ট

দীর্ঘদিন ধরে চলা প্রাপ্তবয়স্ক দুজনের সম্মতির সম্পর্ককে কেবল বিয়ের প্রতিশ্রুতি পালিত হয়নি—এই অজুহাতে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যায় না। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ রায়ে এমনটাই পর্যবেক্ষণ দিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। 

আদালত স্পষ্ট জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর তা শেষ পর্যন্ত পূর্ণ না হলে তাকে সব ক্ষেত্রে ধর্ষণের অপরাধ হিসেবে দেখা যাবে না। খবর এনডিটিভির।

সম্প্রতি বিচারপতি বিবেক কুমার সিংয়ের একক বেঞ্চ সঞ্জয় সরোজ ওরফে সঞ্জয় কুমার নামে এক ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে ট্রায়াল কোর্টে চলমান সব আইনি প্রক্রিয়া খারিজ করে দিয়েছেন আদালত।

৩৪ পাতার বিস্তারিত রায়ে হাইকোর্ট উল্লেখ করেছে, অভিযোগকারী নারী যদি সজ্ঞানে এবং সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে থাকেন, তবে অভিযুক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা যায় না। 

আদালত পর্যবেক্ষণে বলেছে, অভিযোগকারী কেবল বিবাদে জড়িয়ে বা ক্ষুব্ধ হয়ে এই মামলাটি করেছেন। বিশেষ করে, এফআইআর দায়েরের পর অভিযোগকারী নিজেই ওই ব্যক্তিকে বিয়ে করেছেন, যা থেকে এটি স্পষ্ট যে, বিয়ের জন্য চাপ সৃষ্টি করতেই ওই মামলা দায়ের করা হয়েছিল। আদালত একে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার এবং ‘বিরলতম’ ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন