You have reached your daily news limit

Please log in to continue


ইরান যুদ্ধসহ অন্যান্য ব্যয় মেটাতে ৮০০০ কোটি ডলার প্রয়োজন: পেন্টাগন

ইরান যুদ্ধসহ অন্যান্য খরচ সামাল দিতে অতিরিক্ত প্রায় ৮০০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে ফোনালাপে উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গ বিষয়টি জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দি ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, এই অর্থের একটি বড় অংশ পেন্টাগনের বাজেটের সঙ্গে যুক্ত হবে। এর পাশাপাশি এ বাজেট কৃষি সহায়তা ও দুর্যোগ ত্রাণের মতো অপ্রতিরক্ষা খাতেও ব্যয় হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে সম্পূরক বাজেট প্রস্তাব কংগ্রেসে পাঠানো হতে পারে।

পেন্টাগন কর্মকর্তারা সতর্ক করে জানিয়েছেন, নতুন যুদ্ধকালীন বাজেট অনুমোদন না হলে আগামী কয়েক মাসের মধ্যে সামরিক কার্যক্রম পরিচালনায় অর্থ সংকট দেখা দিতে পারে। এর ফলে প্রশিক্ষণ কার্যক্রম কমানো বা যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন হ্রাস করার মতো সিদ্ধান্তও নিতে হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর একটি অংশ অস্ত্র সরবরাহ, সেনাদের বেতন এবং নৌবাহিনীর জাহাজ পরিচালনায় ব্যয় হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন