নতুন নিয়মে বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেলেন আলমিরন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১০:৫২

হঠাৎ করেই খেলা থামিয়ে মনিটর দেখতে ছুটলেন রেফারি। কোনো ফাউলের ঘটনা ছিল না বলে বোঝা যাচ্ছিল না ঠিক কি ঘটেছে। মনিটরে দেখে এসে তিনি প‍্যারাগুয়ের মিডফিল্ডার মিগেল আলমিরনকে বললেন, হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের একজনকে কিছু বলেছেন তিনি। এর শাস্তি লাল কার্ড।


একরাশ হতাশা নিয়ে প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মাঠ ছাড়লেন আলমিরন।


প্রথমার্ধের শেষ দিকে মাঝমাঠে জটলার মধ‍্যে তুরস্কের মেয়ার্ত মুলদুরকে কিছু একটা বলেন আলমিরন। কথা বলার আগে তিনি হাত দিয়ে মুখ আড়াল করে নেন। সেটা করতে দেখেই রেফারির দৃষ্টি আকর্ষণ করেন মুলদুর।


কিছু দিন আগে ফিফা নিয়ম করে, মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের কাউকে কিছু বলা যাবে না। কেউ এমন করলে শাস্তি হবে লাল কার্ড। বিশ্বকাপে এই শাস্তি প্রথম পেলেন আলমিরন।


১০ জনের দলে পরিণত হওয়া প‍্যারাগুয়ে ১-০ ব‍্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও