দুই দফা বাড়ার পর যে দামে বিক্রি হচ্ছে সোনা

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১১:২২

দেশের বাজারে মাত্র তিন দিনের ব্যবধানে সোনা ও রুপা উভয়ের দামই টানা দুই দফায় বাড়ানো হয়েছে। সবশেষ সোমবার (১৫ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্যবান এই দুই ধাতুর দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দফায় সোনার দাম ভরিতে বেড়েছে ১২ হাজার ৭২ টাকা এবং রুপার দাম বেড়েছে ৫২৪ টাকা। সোমবার সোনার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। অপরদিকে ভরিতে ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করে সংগঠনটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পিওর গোল্ড-সিলভার) মূল্য বেড়েছে।

ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা গতকাল সোমবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও