দর বাড়ার পর আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:১৭
টানা চার দফা কমানোর পর দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৬ হাজার ৫৯০ টাকা।
এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।
গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রবিবারও (১৪ জুন) এই দামেই বিক্রি হবে সোনা।
এর আগে, সবশেষ গত ১১ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি