You have reached your daily news limit

Please log in to continue


রাজস্ব আদায়ের কঠিন অঙ্ক

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ শতাংশ বেশি। সংশোধিত বাজেটের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হবে। কারণ সরকার ১৮ শতাংশ প্রবৃদ্ধির কথা বললেও বাস্তবে এটি ৫৪ শতাংশ ছাড়িয়ে যাবে।

সংস্থাটির মতে, চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ পর্যন্ত) রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা। এপ্রিল থেকে জুন-২০২৬ পর্যন্ত তিন মাসে ১ লাখ ২০ হাজার কোটি টাকা আদায় করলেও বছর শেষে সাড়ে ৪ লাখ কোটি টাকার বেশি আদায় কঠিন হবে। অর্থনীতিবিদদের মতে, অতীতের ধারাবাহিকতা, অর্থনীতির বাস্তবতা এবং রাজস্ব আদায়ের সক্ষমতা বিবেচনায় আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা কঠিন এক অঙ্ক। তবে সরকার বলছে, আয় বাড়াতে প্রস্তাবিত বাজেটে তারা ছয়টি কৌশল নিয়েছে। এর মধ্যে রয়েছে-কর নেট সম্প্রসারণ, ডিজিটাল কর প্রশাসন, করনীতি সংস্কার, কর ফাঁকি রোধ, ভ্যাট ও সম্পূরক শুল্কভিত্তিক রাজস্ব বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ও অর্থবিলে এসব কৌশলের কথা উল্লেখ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন