আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দুর্বল পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে বদলে দেবে অ্যাপল

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১৩:১৯

দুর্বল বা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। নতুন এ পরিবর্তনের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দুর্বল বা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করে নতুন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে দেবে প্রতিষ্ঠানটি। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের  অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষা বর্তমানের তুলনায় অনেকটাই বাড়বে।


যুক্তরাষ্ট্রে চলা ‘ডব্লিউডব্লিউডিসি ২০২৬’ সম্মেলনে নতুন এ পরিকল্পনা তুলে ধরে অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে সাফারি ব্রাউজার ও ‘পাসওয়ার্ডস’ অ্যাপে সুবিধাটি যুক্ত করা হবে। বর্তমানে সাফারি ও পাসওয়ার্ডস অ্যাপ ব্যবহারকারীদের দুর্বল, একাধিক সেবায় ব্যবহৃত অথবা ফাঁস হওয়ার ঝুঁকিতে থাকা পাসওয়ার্ড শনাক্ত করে সতর্কবার্তা দেখিয়ে থাকে। ফলে ঝুঁকিপূর্ণ পাসওয়ার্ড পরিবর্তনের দায়িত্ব ব্যবহারকারীকেই নিতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও