পরীক্ষার সময় সাইবার হামলা করলো মেটার এআই মডেল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১১:৩৯
পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়েছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। মডেলটির নিরাপত্তা পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেটা।
বুধবার মেটার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরীক্ষার পরিবেশের একটি ভুল সেটিংয়ের কারণে মডেলটি ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়েছিল।
মেটার তৈরি মিউজ স্পার্ক নামের মডেলটি এরপর অন্য একটি প্রতিষ্ঠানের ব্যবস্থায় থাকা নিরাপত্তা ত্রুটি কাজে লাগায়। মডেলটি সেখানে ঢুকে কিছু পরিবর্তনও করে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন প্রথম জানিয়েছে।
মেটার ভাষ্য, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। পরীক্ষার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ইরেগুলার ব্যবস্থাটির ত্রুটির বিষয়টি মেটাকে জানায়। ঘটনাটি এখন খতিয়ে দেখছে মেটা।