কমতে পারে ইলেকট্রিক গাড়ির দাম, বাড়তে পারে তেলচালিত গাড়ির

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:০২

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কথা বিবেচনায় নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পরিবেশবান্ধব ইলেকট্রিক ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর কমতে পারে। ফলে বাংলাদেশের বাজারে এ ধরনের যানবাহনের দাম কমতে পারে। তবে বাড়তে পারে তেলচালিত যানবাহনের দাম।


জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব করতে পারেন বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।


সূত্র বলেছে, পরিবেশদূষণ রোধ ও জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে সার্বিক শুল্ক-কর অব্যাহতি দিয়েছে। অন্যান্য ইলেকট্রিক বাস-ট্রাকের ক্ষেত্রেও ভ্যাট ছাড়া সমুদয় শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে। এই সুবিধা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও