ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা : আঞ্চলিক শান্তির হুমকি

২০২৬ সালের ৮ মে ভারত তার কৌশলগত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরিচালনা করেছে এবং সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি ঘটেছে। ওড়িশা উপকূলের ড. এপিজে আবদুল কালাম দ্বীপের লঞ্চ কমপ্লেক্স থেকে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা সফলভাবে মাল্টিপল ইনডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি সংবলিত একটি উন্নত অগ্নি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে, সংক্ষেপে যা এমআইআরভি নামে পরিচিত।


ক্ষেপণাস্ত্রটি ভারতমহাসাগর অঞ্চলের বৃহৎ ভৌগোলিক এলাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক পেলোড নিক্ষেপের লক্ষ্যে পরীক্ষা করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে ডিআরডিওকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এ পরীক্ষা ‘ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে একটি অবিশ্বাস্য সক্ষমতা যোগ করবে।’ এ পরীক্ষার পূর্ণ তাৎপর্য বুঝতে হলে এমআইআরভি প্রযুক্তি আসলে কী এবং কেন ইতোমধ্যেই অস্থির একটি অঞ্চলে কোনো রাষ্ট্রের এ প্রযুক্তি অর্জন এমন একটি ঘটনা, যা সবচেয়ে গুরুতর বিশ্লেষণী দৃষ্টি দাবি করে, তা বুঝতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও