You have reached your daily news limit

Please log in to continue


বন্দিবিনিময় চুক্তি মানছে না ভারত

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও কার্যত সেটি মানছে না ভারত। দেশটির সরকার মূলত ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট (থ্রি ডি পদ্ধতি) অনুসরণ করছে। বাংলাদেশ সীমান্তে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। গত কয়েকদিনে বিএসএফের পুশইন অপচেষ্টার কারণে সীমান্ত এলাকায় একাধারে আতঙ্ক ও অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লষকরা ভারতের এমন আচরণকে গভীর ষড়যন্ত্রের আভাস হিসাবে দেখছেন।

তারা বলছেন, বন্দি বিনিময় চুক্তি না মেনে এবং কূটনৈতিক শিষ্টাচার উপক্ষো করে সীমান্তে ঘটা করে পুশইনের চেষ্টা রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ হতে পারে। ভূরাজনৈতিকভাবে ভারত কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটতে চাইছে কিনা তা নিয়েও সংশয় আছে তাদের। ইতোমধ্যেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কোনোভাবেই পুশইন মেনে নেওয়া হবে না জানিয়েছেন। কূটনীতিক শিষ্টাচার ও চুক্তি অনুযায়ী যথায়থ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া শেষে সিদ্ধান্তে আসতে বলেও মন্তব্য করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন