কিউবার উপকূলে প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১০:৪৬
কিউবার উত্তরপশ্চিম উপকূলে প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে, এতে কিউবা, মেক্সিকো ও ফ্লোরিডার কিছু অংশ কেঁপে উঠেছে, যদিও এই অঞ্চলগুলো সাধারণত ভূমিকম্পপ্রবণ নয়।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, সোমবারের এ ভূমিকম্পটি ৬ দশমিক ১ মাত্রার ছিল এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে আর উপকেন্দ্রটি ছিল কিউবার মান্তুয়া শহর থেকে ১০৪ কিলোমিটার পশ্চিম উত্তরপশ্চিমে।
কিউবার রাজধানী হাভানা থেকে মান্তুয়ার গাড়ি দূরত্ব প্রায় দুই থেকে চার ঘণ্টা, জানিয়েছে রয়টার্স।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প