You have reached your daily news limit

Please log in to continue


মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে গেলেন যুবক, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনেরই

শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন এক মা। পথে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে শিশুটি। অন্য একটি মোটরসাইকেল থেকে এক যুবক বিষয়টি দেখে শিশুটিকে বাঁচাতে যান। এ সময় ট্রাকচাপায় নিহত হয় দুজনই।

গতকাল রোববার রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া কোলেরকান্দি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন শিশুটির মা।

নিহত দুজন হলো পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে বাকি বিল্লাহ (৩৫)। আহত মায়ের নাম আঁখি খাতুন (৩০)। তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন