ফটিকছড়িতে ছাত্রলীগের সভা: সাবেক মেয়র মনজুরসহ শতাধিক আসামি, গ্রেপ্তার ৩

বিডি নিউজ ২৪ ফটিকছড়ি উপজেলা প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ১৩:৪৫

ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও সভাকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মনজুর আলম এবং সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।


ফটিকছড়ি থানায় শুক্রবার রাতে পুলিশের করা ওই মামলায় মোট ১১৯ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মত বিনিময় সভা এবং মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।


“এরমধ্যে জামান বাবু ও সাইফুল ইসলাম নামের দুজনসহ মোট তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।”


এর আগে বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্রামাগারে ওই মতবিনিময় সভা করে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও