চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

www.kalbela.com প্রকাশিত: ০৫ জুন ২০২৬, ১৮:০৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্ট ‘পড ফোর্স ওয়ানে’ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আগ্রহের কথা জানান।


পডকাস্টটি গত বুধবার প্রকাশ করা হয়। এতে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে চলমান যোগাযোগ কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছালেও দুই পক্ষের সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এগোচ্ছে। তার ভাষ্য, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বা চুক্তি সম্পন্ন হলে মোজতবা খামেনির সঙ্গে সরাসরি সাক্ষাতের পথ উন্মুক্ত হতে পারে।


মার্কিন প্রেসিডেন্ট জানান, এখন পর্যন্ত ইরানের নতুন নেতার সঙ্গে তার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়নি। তবে ভবিষ্যতে সুযোগ তৈরি হলে তিনি সেই বৈঠকে আগ্রহী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও