You have reached your daily news limit

Please log in to continue


ধূমপান ছাড়তে চান? জানুন ৪ সহজ উপায়

ধূমপানকে বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে ধরা হয়। চিকিৎসকদের মতে, তামাকজাত পণ্য ব্যবহার করলে হৃদরোগ যেমন হার্ট অ্যাটাক ও স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ এবং বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি অনেক বেড়ে যায়। পাশাপাশি উচ্চ রক্তচাপ ও রক্তনালির জটিলতার সঙ্গেও ধূমপানের সম্পর্ক রয়েছে।

চলুন ধূমপান ছাড়ার জন্য বিশেষজ্ঞদের দেওয়া চারটি প্রধান উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক—

চকলেট ও চুইংগামের ব্যবহার

হঠাৎ ধূমপানের তীব্র ইচ্ছা হলে চকলেট বা চুইংগাম খেলে মন অন্যদিকে সরে যায় এবং ধূমপানের আকাঙ্ক্ষা কিছুটা নিয়ন্ত্রণে আসে।

কিছু পানীয় এড়িয়ে চলা

অনেকের ক্ষেত্রে চা, কফি বা অ্যালকোহল গ্রহণের সঙ্গে ধূমপানের অভ্যাস জড়িয়ে থাকে। তাই এসব পানীয় কমিয়ে বা এড়িয়ে চললে ধূমপানের প্রবণতাও কমে যেতে পারে।

মানসিক সহায়তা ও কাউন্সিলিং

ধূমপান ছাড়ার সময় মানসিক চাপ ও অভ্যাসগত নির্ভরতা বড় বাধা হয়ে দাঁড়ায়। এ অবস্থায় কাউন্সিলিং, মনোবিদের সহায়তা বা গ্রুপ সাপোর্ট প্রোগ্রাম কার্যকর ভূমিকা রাখতে পারে।

চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার

প্রয়োজনে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা অন্যান্য ওষুধ ব্যবহার করা যেতে পারে, তবে এগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন