You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম বন্দরে জাহাজে লাগা আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী বাণিজ্যিক জাহাজ এমটি মেঘনা ট্রেডার্সের ইঞ্জিন রুমে লাগা আগুন সাড়ে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এর আগে পবিত্র ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে পার্কি বিচ-সংলগ্ন চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্টে অবস্থানরত জাহাজটির ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিন রুম থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং জাহাজটিতে কার্বন ডাই-অক্সাইড রিলিজ করা হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা এবং একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলও অভিযানে অংশ নেয়। এ সময় জাহাজটির মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।    

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন