You have reached your daily news limit

Please log in to continue


প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখবেন যেভাবে

চলছে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। সামনের দিনগুলোতে আরও গরম পড়বে। সঙ্গে মাঝেমধ্যে থাকবে গুমোট পরিবেশ। থাকবে এই রোদ, এই বৃষ্টি অবস্থা। অতিরিক্ত গরমের সময় ঘর ঠান্ডা রাখতে আমরা সাধারণত ফ্যান বা এয়ারকন্ডিশনারের ওপর নির্ভর করি। কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা সম্ভব। ঘরোয়া গাছ বা হাউস প্ল্যান্ট ব্যবহার করেও ঘরের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যায়। আপনার ঘর ঠান্ডা রাখার জন্য ব্যবহার করুন এমন গাছপালা, যেগুলো ঘর ঠান্ডা রাখার পাশাপাশি ঘরের শোভাও বাড়াবে।

ঘর ঠান্ডা রাখার সেরা ইনডোর প্ল্যান্ট

সব গাছের প্রস্বেদন বা বাষ্পমোচনের হার এক নয়। ঘর দ্রুত ঠান্ডা করতে এবং ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে কিছু গাছ বেশি কার্যকরী। সেগুলোর মধ্যে রয়েছে—

স্নেক প্ল্যান্ট: এটি রাতেও অক্সিজেন ছাড়ে এবং এর প্রস্বেদনের হার বেশ ভালো।

অ্যালোভেরা: ঘর ঠান্ডা রাখার পাশাপাশি এটি ঘরের বাতাসের মান কেমন, তা বুঝতেও সাহায্য করে।

ব্যাম্বু পাম: প্রাকৃতিকভাবে ঘর আর্দ্র ও শীতল রাখতে এই গাছ দারুণ কাজ করে।

বস্টন ফার্ন: এটি ঘরের ভেতরের আর্দ্রতা বাড়ায় এবং বাতাস শীতল রাখে।

গোল্ডেন পোথোস বা মানি প্ল্যান্ট: খুব কম যত্নে বেঁচে থাকে এবং বাতাস পরিশুদ্ধ করে।

স্পাইডার প্ল্যান্ট: বাথরুম বা আর্দ্র জায়গায় রাখার জন্য এটি আদর্শ এবং এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন