কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান

যুগান্তর প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ২২:৫৫

কমলালেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে কমলালেবু খাওয়ার পর বেশিরভাগ মানুষই খোসা ফেলে দেন। তবে অনেকেই হয়তো জানেন না এই খোসা দিয়ে বাড়িতেই খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যেতে পারে, প্রাকৃতিক সুগন্ধযুক্ত সাবান।


সবচেয়ে মজার বিষয় হল এই সাবান প্রস্তুত করতে খুব বেশি টাকাও খরচ হয় না। শুধুমাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে এই সাবানটি তৈরি করা যেতে পারে। তাহলে জেনে নিন কমলালেবুর খোসা দিয়ে বাড়িতেই  সাবান তৈরি করবেন কিভাবে?


উপকরণ


কমলালেবুর খোসা দিয়ে সাবান তৈরি করতে প্রথমেই প্রয়োজন কমলালেবুর টাটকা খোসা, সাবান বেস, সামান্য পানি এবং সাবান ঠান্ডা করার জন্য সিলিকন ছাঁচ। যদি সিলিকন ছাঁচ না থাকে, তাহলে কাগজের কাপও ব্যবহার করা যেতে পারে।


কিভাবে তৈরি করবেন?


প্রথমে পরিষ্কার পানি দিয়ে কমলালেবুর খোসা ভালো করে ধুয়ে নিন। এবার এগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিন।


এবার খোসাগুলি একটি মিক্সিং জারে নিয়ে, সামান্য পানি মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন। 


এবার একটি চালুনি কিংবা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মিশ্রণটি ছেঁকে নিন। এইভাবে খোসার কোনও বড় টুকরো থাকলে তা আলাদা করে নিন। 


এরপর সাবান বেসটি ছোট ছোট টুকরো করে কেটে নিন।


এবার প্যানের মধ্যে একটি বাটি বসিয়ে রাখুন। তারপর ওই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি যোগ করুন। তবে খেয়াল রাখবেন বাটিটি হালকা ডুবে থাকলেও, পানি যেন বাটির ভিতরে প্রবেশ না করে।


এবার চুলার আঁচ মাঝারি রেখে বাটির মধ্যে সাবান বেসের টুকরোগুলি দিয়ে দিন। এই পদ্ধতিটিকে ‘ডাবল বয়লার’ পদ্ধতি বলা হয়। এইভাবে সাবান বেসগুলি বাটির মধ্যেই  আস্তে আস্তে গলে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও