সুস্বাদু হলেও দুধের সর কি স্বাস্থ্যকর?

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৫২

দুধের সর খেতে পছন্দ করেন অনেকে। সর দিয়ে নানা মুখরোচক খাবার, পানীয় এবং খাদ্য উপকরণও তৈরি করা হয়, যেসব হরহামেশাই খান অনেকে। সুস্বাদু হলেও দুধের সর কি আদতে স্বাস্থ্যকর? রাজধানীর ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান এবং টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান এবং পুষ্টিবিদ, অধ্যাপক শম্পা শারমিন খান–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম।


দুধের সরে থাকে—


স্যাচুরেটেড ফ্যাট
কোলিন
ক্যালসিয়াম
ফসফরাস
ভিটামিন এ
ভিটামিন ই
ভিটামিন কে
খানিকটা আমিষ ও শর্করাও থাকে এতে। বুঝতেই পারছেন, পুষ্টিগুণে দুধের সর দারুণ।


তবে মূল বিপত্তিটা স্যাচুরেটেড ফ্যাট নিয়েই। দুধের সরে ক্যালরির মাত্রাটাও বেশি। মাত্র এক টেবিল চামচ দুধের সর থেকেই আপনি ৫০ কিলোক্যালরির একটু বেশি পেয়ে যাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও