হেপাটাইটিস এ : কী খাবেন এবং কী এড়িয়ে চলবেন
বণিক বার্তা
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৯:৫৬
হেপাটাইটিস ‘এ’ হলে লিভার দুর্বল হয়ে পড়ে। তাই এ সময় এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয়, কম চর্বিযুক্ত ও পুষ্টিকর।
সঠিক খাদ্যাভ্যাস লিভারের ওপর চাপ কমায় এবং দ্রুত সুস্থ হতে সাহায্য করে
যেসব খাবার খেতে পারেন
তরল ও পানীয়
শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে প্রচুর তরল পান করা জরুরি। যেমন বিশুদ্ধ পানি, ডাবের পানি, তাজা ফলের রস, স্যুপ, ওরস্যালাইন
শর্করা জাতীয় খাবার (কার্বোহাইড্রেট)
সহজপাচ্য খাবার শরীরে শক্তি জোগায় এবং হজমে আরাম দেয়। যেমন চিড়া, মুড়ি, ওটস, সুজি, পাতলা খিচুড়ি, নরম ভাত বা জাউ
প্রোটিন জাতীয় খাবার
পরিমিত প্রোটিন শরীরের দুর্বলতা কাটাতে সাহায্য করে। যেমন মাছ, চর্বিহীন মুরগির মাংসের পাতলা ঝোল, ডাল, টকদই
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হেপাটাইটিস এ