বিশ্বকাপের হট ফেবারিটদের নাম জানালেন মেসি

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৮:৫৫

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দলগুলোর নাম জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো, নিজের দল আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেবারিট হিসেবে দেখছেন না তিনি।


এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বর্তমান ফর্ম বিবেচনায় কয়েকটি দল আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে।’ তার মতে, ফ্রান্স, স্পেন ও ব্রাজিল এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে থাকবে।


বিশেষ করে ফ্রান্সকে নিয়ে আলাদা করে প্রশংসা করেন মেসি। তার ভাষায়, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দেখাচ্ছে।’ কাতার বিশ্বকাপের স্মরণীয় ফাইনালের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


এ ছাড়া স্পেনের নতুন প্রজন্মের দল নিয়েও মুগ্ধ আর্জেন্টাইন অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও