আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার অসম্ভব স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে যখন অস্ট্রেলিয়াকেই হারিয়েছিল, তখন ভারতের মত শক্তিকে পেছনে ফেলে তালিকায় চার নম্বরে উঠে এসেছিল টাইগাররা। এরপর ঘরের মাঠের সিরিজকে হিসেবে রেখে ফাইনালের স্বপ্ন বুনতে শুরু করেছিল বাংলাদেশ।
কিন্তু সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। টেস্ট ক্রিকেট কোনো ফ্লুক নয়। এখানে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হয়। সেখানে ঘরের মাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজকে লক্ষ্য বানানো হলেও এখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্ট ড্র করেছে টাইগাররা। এরপর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা।
সব মিলিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ৫ ম্যাচের একটিতে জয়, টানা চারটিতে জয়হীন। এর মধ্যে একটি ড্র এবং তিনটিতে হার। এমন পরিস্থিতিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সাইকেলের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৯টি টেস্ট খেলে ৩ জয়, ৪ হার ও ২ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪৪। পয়েন্টের শতকরা হিসাবে বাংলাদেশের সংগ্রহ ৪০.৭৪।