বিশ্বকাপে আইআরজিসিকে অপমান করা চলবে না, ফিফার কাছে ‘গ্যারান্টি’ চাইলেন ইরানের ফুটবলপ্রধান
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ২৩:১৮
ফিফা বিশ্বকাপে অংশ নিতে একটি শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজ বলেছেন, মার্কিন ভূখণ্ডে তাঁদের দেশের সামরিক শাখা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) কোনোভাবেই অপমান করা যাবে না। আর এ বিষয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে নিশ্চয়তা দিতে হবে।
গত সপ্তাহে ফিফা কংগ্রেসে যোগ দিতে রওনা দিলেও কানাডার বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছিল মেহদি তাজকে। পরে কানাডা জানায়, আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাজের ভিসা বাতিল করা হয়েছিল। এ ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার তেহরানে এক সমাবেশে বিশ্বকাপে আইআরজিসিকেন্দ্রিক নিশ্চয়তা চাইলেন ইরানের ফুটবলপ্রধান।